• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

শামীম মেম্বারের মাদকসেবী ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তপ্ত কুমিল্লা সদর দক্ষিণ

নিজস্ব সংবাদদাতা / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

শামীম মেম্বারের মাদকসেবী ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তপ্ত কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নার সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো এলাকা আতঙ্কিত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না দীর্ঘদিন ধরে মাদকসেবী ও সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে আসছে। সর্বশেষ, সে নিজ দল বিএনপির বৃহত্তর গলিয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ বিল্লালের ওপর হামলা চালায়।

বিল্লালকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিত এই হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মুন্নার নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পরিকল্পিতভাবে আক্রমণ চালায়, যাতে একাধিক ব্যক্তি আহত হন।

এই ঘটনায় দলীয় নেতাকর্মীরা বিস্মিত ও ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলেছেন, কেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মনিরুল হক চৌধুরী এসব ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। শামীম মেম্বার ও তার গংরা এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও দলীয় কিংবা আইনি কোনো প্রতিরোধ দেখা যাচ্ছে না।

স্থানীয় জনগণের দাবি, দলীয় স্বার্থে বা ব্যক্তিগত সম্পর্কের কারণে কি মনিরুল হক চৌধুরী এই সব অপরাধীদের রক্ষা করছেন? কুমিল্লা সদর দক্ষিণবাসী জানতে চায়—আর কত ঘটনা ঘটালে দল এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে?

অবিলম্বে শামীম মেম্বার ও তার সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দলীয়ভাবে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত দাবি করছেন সচেতন এলাকাবাসী ও বিএনপির তৃণমূল কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/