• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

স্নাতক সমমানের দাবিতে নড়াইলে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন”

মো.তুহিন মোল্লা , নড়াইল জেলা প্রতিনিধি: / ১৩৫ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্সের সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নার্সিং শিক্ষায় বৈষম্য, অসংগতি ও অবমূল্যায়নের কারণে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর অংশ হিসেবে ২০২৪ সালের ৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। যদিও নীতিনির্ধারকরা সহমত প্রকাশ করেছিলেন, এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, নড়াইল জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, “এইচএসসি পাসের পর তিন বছর পড়াশোনা এবং ছয় মাসের ইন্টার্নশিপ শেষে আমাদের যোগ্যতার সনদকে এইচএসসি সমমান ধরা অন্যায়। বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।”

এ সময় আরও বক্তব্য দেন শিক্ষার্থী প্রতিনিধি তানজিব, হিরা বিশ্বাস, তাসমিয়া আক্তার ও শান্তানু পোদ্দার। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং নার্সিং শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/