• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন : / ২৬২ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেকপোস্ট অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে শার্শা থানার এসআই আলমগীর হোসেন ওই চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা এক যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। তার প্যান্টের পকেট থেকে কস্টেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেটি খুলে দেখা যায়, প্যাকেটটিতে ১০টি স্বর্ণের বার রয়েছে।

আটক স্বর্ণে চোরাচালানি মানিকগঞ্জ জেলার শিঙ্গাইর থানার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে শুভ ঘোষ (৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযানের সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/