• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত

খুলনা ব্যুরো / ১৪৪ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে।’
এর আগে গতকাল শুক্রবার নগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের এক অংশের কর্মীরা। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন।

ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করা হয়। বিষয়টি তিনি মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানিয়েছেন।
তবে মহানগর মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তাও আমি জানি না। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/