• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

মিরপুরে ডিআরএসপি’র আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার

আরিফুজ্জামান (সাগর) / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর আওতায় চলমান ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) মিরপুর-২ এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পাইলট প্রকল্প পরিদর্শন করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পরিচালিত এ পাইলট কার্যক্রমটি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে ৮ই মে ২০২৫ পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ০৮:০০ ঘটিকা থেকে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত চলবে।

এ প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলক ভাবে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা আজ উক্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জাইকা প্রতিনিধি, গণমাধ্যম ও পথচারীদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা অধিকতর নিরাপদ করতে জাইকা ও ডিএমপির ট্রাফিক বিভাগ একত্রে কাজ করছে। পরীক্ষামূলক সিগন্যাল লাইট ব্যবহারের মাধ্যমে নিরাপদে পথচারী পারাপার ও যানজট হ্রাসকল্পে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরীক্ষামূলক এ প্রকল্পের সফলতা পাওয়া গেলে ঢাকার গুরুত্বপূর্ণ সকল ক্রসিং আধুনিক সিগন্যাল লাইট এর আওতায় আনা হবে যার ফলে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসসহ ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জাইকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/