• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর) / ১৬৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বুধবার): আজ (২৩ এপ্রিল ২০২৫) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০১/২০২৫ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার মূল কার্যক্রম শুরুর পূর্বে গত ০৭ ডিসেম্বর ২০২৪ হতে ২২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, সভাপতি মহোদয় বিওএ’র সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি খেলাধুলার উন্নয়নে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ সভায় ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং ১০ম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, এ সভায় গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ’র কার্যনিবাহী কমিটির ০৩/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/