• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৩১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে কলেজের মিলনায়তনে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোজাম্মেল হক এর পরিচালনায়, সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম পরিচালক ও দাতা সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। মাধবপুর বাসির ছেলে- মেয়েদের উচ্চ শিক্ষার জন্যে অনেক বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এলাকার শিক্ষার কথা চিন্তা করে কলেজ প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি। বিগত সরকার আমাদেরকে রাজনৈতিকভাবে দূরে রেখেছিল। তবে মাধবপুরবাসী আমাদেরকে তাদের মণিকোঠায় রেখেছে। তাই শত নির্যাতন অত্যাচার সহ্য করে আমরা মানুষের কল্যাণে কাজ করছি। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা আজ হারিয়ে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, এই কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। দেশের মধ্যে যেন শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে সেজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/