• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোরে আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতি প্রায় ১৫ কোটি টাকা

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন / ১৫১ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি সম্পূর্ণ শেড। এতে মারা গেছে প্রায় ৪৪ হাজার মুরগি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ফার্মটির একটি শেডে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আফিল ফার্মের ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, “হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আমাদের শেডে থাকা ৪৪ হাজারের মতো মুরগি, বৈদ্যুতিক সরঞ্জাম, অটোমেটেড প্রসেসিং মেশিন—সবই পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস ও কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/