• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ দিবস উদযাপিত হয়েছে

মোঃ শামীম হোসাইন / ১২৯ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নবীন এই বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে যারা বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। পিরোজপুরের সংস্কৃতি, সম্প্রীতি ও শিক্ষা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বড় ধরণের ভূমিকা পালন করবে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে ভাইস চ্যালেন্সর মহোদয়সহ সিন্ডিকেট সদস্যগণ যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে সেই প্রত্যাশা করি।

দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরোর প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বলেন, পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এই শহরে শতাধিক নবীন প্রাণের আগমন ঘটেছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের স্বাগতম জানাচ্ছি। একইসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করছি।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রেখে এবং সমতা অর্জনে জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে ২০২২ সালের ১৩ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এই বিশ্ববিদ্যালয়ের দাঁড়িয়ে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি।

তিনি বলেন, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে হয়েছে। সবচেয়ে বড় হাতিয়ার এই বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা কীভাবে ব্যবহার করব তা নির্ভর করে আমাদের ওপর। আমরা যদি ভালো মানুষ হই তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা জনকল্যাণে ব্যবহার করতে পারব। তাই আমাদের প্রধান উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা।

এ সময় তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিশ্ববিদ্যালয়ের বিপুর সংখ্যক শিক্ষার্থী, সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/