২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এই পরীক্ষাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা। পরীক্ষার্থীদের নানা রকম সহযোগিতা করতে তারা বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। এতে পরীক্ষার্থীরা দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শহর শিবির শাখার সদস্যরা পরীক্ষার্থীদের পানি, কলম, স্যালাইন, ফাইলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। এছাড়া পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে সাহায্য করা, প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থাও রয়েছে। এমনকি অভিভাবকদের জন্য আলাদা বসার স্থানও রেখেছে তারা।
শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু এবং সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সরাসরি এই কার্যক্রমের তত্ত্বাবধান করছেন। মেহেদী হাসান রাজু জানান, “পরীক্ষা চলাকালীন সময়জুড়ে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
https://slotbet.online/