ঈদুল ফিতর উপলক্ষে চাঁন্দুয়ালী যুব সমাজের উদ্যোগে এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গত ১লা এপ্রিল ২০২৫ ইং, বিকেল ৩:৩০ মিনিটে চাঁন্দুয়ালী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার জমজমাট এই ম্যাচ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময় শেষে বিবাহিত ১ – ১ অবিবাহিত সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ১-০ ব্যবধানে জয়লাভ করে বিবাহিত ফুটবল একাদশ।
অসাধারণ ম্যাচ উপভোগ করলেন সিনিয়ররা সিনিয়র খেলোয়াড়রা এই ম্যাচের প্রশংসা করে বলেন, জুনিয়র খেলোয়াড়রা সত্যিই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। যদিও তারা পরাজিত হয়েছে, তবে পুরো ম্যাচজুড়ে তাদের নৈপুণ্য ছিল প্রশংসনীয়।
বিশেষ ধন্যবাদ, ম্যাচটি সুন্দরভাবে পরিচালনার জন্য এইচ এম সবুজ আহমেদ-কে ধন্যবাদ। সিনিয়র ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা, যাদের অভিজ্ঞতা ও সমর্থন এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের কর্মরত আলমগীর কবির-কে ধন্যবাদ, যিনি খেলার মান আরও উন্নত করতে সহযোগিতা করেছেন।
জুনিয়রদের আবেগময় বার্তা জুনিয়র খেলোয়াড়রা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, তারা অত্যন্ত কৃতজ্ঞ আব্দুল হাকিম, বকুল, লিখন, ইব্রাহিম এবং সাবেক সকল ফুটবলারদের প্রতি, যাদের উৎসাহ ও সময় তাদের জন্য ছিল অমূল্য।
তারা আরও বলেন, “আমাদের জন্য দোয়া করবেন, যেন চাঁন্দুয়ালী যুব সমাজ এভাবেই একত্রে মিলেমিশে থাকতে পারে। সিনিয়ররা যদি আমাদের আরও সময় দেন, তাহলে আমরা ফুটবলে অনেক দূর এগিয়ে যেতে পারব। আমরা মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে ফুটবলকে আঁকড়ে ধরতে চাই এবং এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই – ‘মাদককে না বলি, ফুটবলকে ভালোবাসি।'”
এই আয়োজন চাঁন্দুয়ালী যুব সমাজের ঐক্য এবং ক্রীড়া প্রেমের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতেও এমন সুন্দর প্রতিযোগিতার প্রত্যাশায় সবাই।
https://slotbet.online/