ঝিনাইদহে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার (২৮ মার্চ) অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, মুহাদ্দিস রবিউল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর লাবলু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব নেতা ইব্রাহিম রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রাসেল উদ্দিন এবং সরকারি কেসি কলেজের সাবেক অধ্যাপক মহব্বত হোমেন টিপু।
ইফতার মাহফিলে ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতি ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় রাশেদ খান বলেন, “১৯৭১ সালে পাকিস্তান গণহত্যা চালিয়েছিল, আর ২০২৪ সালে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। আমরা আর কোনো গণহত্যার সুযোগ দেব না।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে, এটি করা উচিত নয়। এটি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার শামিল।”
গণঅধিকার পরিষদের তিনটি প্রধান দাবি তুলে ধরে তিনি বলেন, “প্রথমত, গণহত্যার বিচার করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। তৃতীয়ত, দ্রুত রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৪ সালের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
https://slotbet.online/