টাঙ্গাইলের সখিপুরে ৩ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক ইলিয়াস কাশেমক (বিজয় টিভি), সদস্য সচিব আনোয়ার কবিরকে(দৈনিক আমার দেশ), যুগ্ন আহবায়ক আঃ লতিফ দৈনিক সকালের সময়) করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ মার্চ বেলা বারোটায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সখিপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির অনিয়ম, দুর্নীতি ও দখলবাজির তথ্য উপস্থাপন করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আমার দেশ প্রতিনিধি আনোয়ার কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ শরীফুল ইসলাম (দৈনিক ইনকিলাব ও দিনকাল ), সাইফুল ইসলাম শাফলু (এশিয়ান টিভি) , কামাল হোসেন (ভোরের ডাক), আহমেদ সাজু (ভোরের কাগজ), মোর্শেদ খান (দৈনিক বাংলার দূত)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
https://slotbet.online/