• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে সীমান্তে ৯৬ কেজি গাজাঁ সহ কুখ্যাত মাদক সম্রাট মুন্না আটক – ১

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন / ২১২ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

৯৬ কেজি গাঁজা সহ একজন বড় মাদক ব্যবসায়ীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.৫০ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মোঃ মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে।তাৎক্ষণিক আভিযানিক দলটি সময় উক্ত বাড়িতে পৌঁছে বাড়িটি ঘেরাওপূর্বক আসামি মোঃ সবুজ হোসেন মুন্না (২৯), পিতা- মোঃ মিনাজুল (মালয়েশিয়া প্রবাসী), সাং- মানিকিয়া, ৩নং বাহাদুরপুর ইউপি, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে উক্ত বাড়ির পিছনের উত্তর পূর্ব পাশের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো মোট ৯৬ (ছিয়ানব্বই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯,২০,০০০/- (উনিশ লক্ষ বিশ হাজার টাকা মাত্র)।আসামি মোঃ সবুজ হোসেন মুন্না যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল।গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/