• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, রাতে ঘরে এসে জানতে পারেন তিনমাসের শিশু মারা গেছে। তার মা আমার স্ত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির মরদেহ নিয়ে ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রশাসন হাতি নিরসনের সমাধান না দিলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/