• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

টিসিবি’র চালের বাস্তায় হাসিনার স্লোগান; টিএনও বললেন ব্যবস্থা নেওয়া হচ্ছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ১২০ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

পতিত শেখ হাসিনা সরকারের ৭মাস অতিবাহিত হলেও এখনো টিসিবি’র চালের বাস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এমন স্লোগান লেখা দেখতে পেয়ে বিষয়টি নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এনিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক টিসিবি কার্ডধারী।

বুধবার (১৯ মার্চ ) সকাল ১০টার পর থেকে জেলার উলিপুর পৌর ১ নং ওয়ার্ডে টিসিবির প্যাকেজ বিক্রি করতেছিল, প্যাকেজে ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, এ সময় চালের বস্তায় লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ সাবেক পতিত সরকার প্রধানের নাম টিসিবি পন্যের গায়ে এখনও ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কার্ডধারী ও সাধারণ জনগন।

আত্মগোপনে থাকা বিগত ফেসিষ্ট সরকারের দোসরদের পুনঃ জাগরণের নতুন কৌশল বলে অনেকের ধারণা করছেন।

আওয়ামী লীগ সরকার পতনের সাত মাস অতিবাহিত হলেও খাদ্য অধিদপ্তরের ওই বস্তার ওপর তাদের মনোগ্রাম প্রিন্ট করা রয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ ছাড়া ওই বস্তায় লেখা রয়েছে খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি, মে-২০২৩, আফিল জুট উইভিং মিলস লিমিটেড।
সরকারি চালের বস্তায় এমন স্লোগান থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায়, সাংবাদিকের নজরে আসে ।

টিসিবি ডিলার, মোছাঃ মনিরা সুলতানার স্বামী, মোঃ পুবেল সরকারের কাছে জানতে চাইলে, সাংবাদিকের কথা তোয়াক্কা না করে, উল্টা সাংবাদিককেই বলে, ‘আপনি কিছুই জানেন না, কে বলেছে এই চালের বস্তা ব্যবহার করা নিষেধ, এগুলো আমার কাছে বলে কোন লাভ নেই।’

পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বদরুল ইসলাম বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ভেবে নিব এখনো দেশ স্বাধীন হয়নি।’ একেই এলাকার মর্জিনা বেগমও একই অভিযোগ করেন।

টিসিবি কর্মকর্তা জানান বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিষেধ করার পরেও যে ডিলার এ বস্তা ব্যবহার করবে, ঐ ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে।

টিসিবি পন্যের এমন স্লোগান থাকার বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, “সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া আছে যাতে এই সম্বলিত ব্যাগ ব্যবহার না করে। এরপরও যদি কেউ ব্যবহার করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিষয়টা আমি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/