• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

শ্রমিক অসন্তোষ : গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে আলেমা নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে আলেমা নিটওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা বলেন, ‘আমাদের কারখানায় তিন শতাধিক শ্রমিক রয়েছে। আমরা প্রতিমাসে সঠিক সময়ে বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পাইনি। কারখানার কিছু শ্রমিক রয়েছে যারা দুই মাসের বকেয়া বেতন পাবেন। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করেন। এসব দাবি নিয়ে আমরা আজকে মহাসড়কে নেমে এসেছি।’

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনিয়মিত বেতন পরিশোধের কারণে শ্রমিক অসন্তোষ বিরাজ করেছে। সকাল ১০টার দিকে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে ফ্যাক্টরির শ্রমিকরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা ইটপাটকেল মারলে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আলেমা নিটওয়্যার লিমিটেডের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/