• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

হামলার মামলায় কুড়িগ্রামে দুই আওয়ামীলীগ নেতা আটক

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পৃথক অভিযানে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক দুই জন হলেন- ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০) ।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ বাসভবন থেকে নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শোভনের বাবা।

পুলিশ জানায়, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ঘটনায় করা দুটি মামলার এজাহারনামীয় আসামি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আজ বিকেলে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০)কে বৃহস্পতিবার বিকেল ০৪ টায় পৌরশহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও ২৭ অক্টোবর ২৪ রাত ১০ টায় কুড়িগ্রাম পৌর শহর থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/