• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ব্যস্ততা

সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: / ২৮৪ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় খোলা আকাশের নিচে কিংবা হোটেল রেস্টুরেন্টে জমে উঠেছে এই রমজানে প্রয়োজনীয় ইফতারের খাদ্য সামগ্রীর বেচা কেনার উপচে পড়া ভীর, হরিপুর উপজেলার কাঁঠালডাংগী বাজারে অদ্য শুক্রবার ঘুরে দেখা যায়, ক্রেতা এবং বিক্রেতার মাঝে কুশল বিনিময়। দোকানীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেচাকেনায় ব্যস্ত, দোকান গুলোতে পসরা সাজিয়ে রাখা আছে লোভনীয় সব খাবার। রাস্তার ধারে কিংবা খোলা জায়গায় প্রতিদিন দুপুর থেকেই এই স্থানগুলোতে দোকানিরা ইফতারের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইফতার কেনার জন্য বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে থাকে।

ক্রেতাদের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের আইটেম কিনতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে নানান সুপরিচিত ঐতিহ্যবাহী খাবার।
ইফতারের খাবার হিসেবে দেখা মিলেছে বেগুনী মোটা মোটা জিলাপি, বুট, বুন্দিয়া, পায়েস, ধনিয়া পাতার চপ, গুরের চিকন জিলাপি, বাদাম, ভাজা চিরা, বিরিয়ানি, রসুনের চপ, পরোটা, , ডিম চপ, রোস্ট, লাচ্ছি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফালুদাসহ নানা আইটেম।দামেও কিছুটা কম তাই ক্রেতারারও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে ইফতারের সাথে লেবু এবং শসার দাম একটু বেশি। ইফতার সামগ্রী কিনতে আসা আকতারুল ইসলাম জানান, গতবছরের তুলনায় এবছর ইফতারের প্রয়োজনীয় জিনিসের মূল্য একটু কম তবে সবাই মিলে স্বস্তির মাঝে ইফতারের জিনিস কেনাবেচায় ব্যস্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/