• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

রাণীশংকৈলে ৪ ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ৪ ইটাভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ দুইটি ইটভাটার আগুন নিভিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ ) সকাল থেকে উপজেলার নেকমরদ ইউনিয়নের প্রয়াগপুর এলাকার মেসার্স এস এ বি  ব্রিকস, রাণীশংকৈল মহলবাড়ি এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস,

মেসার্স এন বি বি ব্রিকস, ও মেসার্স এম বি বি ব্রিকস নামে এই চারটি  ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়  মেসার্স এস এ বি  ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান। এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স এস এ বি  ব্রিকসকে ১ লক্ষ টাকা,  মেসার্স এইচ আর বি ব্রিকস, মেসার্স এন বি বি ব্রিকস ও মেসার্স এম বি বি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স এস এ বি  ব্রিকস ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় ও মেসার্স এইচ আর বি ব্রিকস ভাটার কিছু অংশ ভেঙে দেয়াসহ এ দুটি ভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/