ফেনী জেলার ফুলগাজী উপজেলার মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটভাটায় অভিযান বন্ধে জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন ইটভাটা মালিকরা।
অভিযোগ প্রসঙ্গে ফুলগাজী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, গত বছরের কাঁচামালের সাথে সমন্বয় করে ইটের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরেরর ছাড়পত্র না থাকায় বন্ধ করা হলেও স্থানীয় প্রভাবশালী ইটভাটা মালিকদের যোগসাজশে ইটভাটার কার্যক্রম বন্ধ না করে অভিযানের পরপরই ইটের দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
ফুলগাজীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর প্রতি হাজার ইটের দাম ২ থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে ইটভাটা মালিকরা। এমন অভিযোগ করছেন ঠিকাদার ও ক্রেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, প্রতিটি ইটভাটায় ৫০ থেকে ৮০ লাখ ইটর মজুদ রয়েছে। অভিযানের আগে প্রতি হাজার ইট বিক্রি করা হত ১১ হাজার টাকায়। কিন্তু অভিযানের পরপর প্রতি হাজার ইটের দাম ২ থেকে ৩ হাজার বাড়ানো হয়েছে, এ থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ইটভাটা মালিকরা।
গত ২৬ ফেব্রুয়ারি রমজান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় অভিযানের ফলে ইটের দাম বৃদ্ধির অভিযোগ উত্থাপন করেন উপজেলা যুবদলের আহবায়ক ও নির্মাণসামগ্রী প্রতিষ্ঠানের মালিক ফরিদ আহমেদ ভুঞা। তিনি বলেন, আগের মজুদ করা ইটের দাম বাড়ানোয় বিপাকে পড়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
একই অভিযোগ করে এলাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইয়াকুব আলী বাবুল জানান, ঠিকাদারি কাজে প্রতি হাজার ইটের দাম ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ফুলগাজীতে প্রতি হাজার ইট ১৪ হাজার টাকায় কিনতে হলে উন্নয়নকাজ শেষ করা দুরূহ হয়ে যাবে।
ফুলগাজীতে ১৮ ইটভাটার মধ্যে বৈধ মাত্র ৬টি, বাকি অবৈধ ১২টি ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ফুলগাজীতে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং নগদ ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
https://slotbet.online/