• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেনীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি ফারুকের ওপর সন্ত্রাসী হামলা

মহিউদ্দিন মহি খন্দকার  স্টাফ রিপোর্টার (ফেনী): / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাব’র ফেনী প্রতিনিধি ওমর ফারুক’র উপর হামলা চালিয়েছে একদল বালুদস্যু ও সন্ত্রাসীরা।

 

২৬ ফেব্রুয়ারি, বুধবার দুপুরের দিকে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর সিলোনীয়া মাদ্রাসা সংলগ্ন সালেহ আহমদের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে আসার সময় ওই মাদ্রাসা সড়কে ৪টি মোটর সাইকেলযোগে একই ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের ওমর ফারুকের নেতৃত্বে স্থানীয় সোহাগ, মামুন, তারেক, রাসেল ও কিরণসহ একদল সন্ত্রাসী সাংবাদিক ওমর ফারুকের উপর হামলা চালায়।

 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে তাৎক্ষণিক তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন ফেনীর পুলিশ সুপার মো.হাবিবুর রহমান ও জেলায় কর্মরত সাংবাদিকরা।

 

এ ঘটনায় ফেনী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

 

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সাংবাদিকের পরিবার।

 

প্রত্যক্ষদর্শী সাংবাদিক শাহাদাত হোসাইন বলেন, সিলোনিয়া মাদরাসা সংলগ্ন চা-দোকানে বসা অবস্থায় ফারুকের ওপর হামলা করে চিহ্নিত বালু ও মাটি দস্যুরা। ৭ টি মোটরসাইকেলযোগে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ফারুকের ওপর হামলা করে।

 

ফেনীর পুলিশ সুপার মো.হাবিবুর রহমান জানান, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়েই

তিনি হাসাপাতালে গিয়ে আহত ওমর ফারুকের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

 

এ হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবেনা উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

প্রসংগত, গত ৪ জানুয়ারি দৈনিক ইনকিলাব পত্রিকার ‘ফেনীতে বালু লুটের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে সাংবাদিক ওমর ফারুক।

 

ওই সংবাদে উল্লেখ করা হয়, বালু লুটে সার্বিক সহযোগিতা করেছেন জেলা যুবদল নেতা শিপন, ইউনিয়ন যুবদল নেতা জামাই ফারুক, ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সদর উপজেলা শ্রমীক দল নেতা মামুন, সদর উপজেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারী রাফিক ও সহযোগীরা।

 

এতে ক্ষিপ্ত হয়ে হামলায় জড়িতরা তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সাংবাদিক ওমর ফারুকের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/