• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ছাত্রদের নতুন কমিটি বাতিলের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : কেন্দ্র ঘোষিত জয়পুরহাটে ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংসদের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র আন্দলোনের প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম,মোহাম্মদ সাকিল, শাহিন আলম, রিমু হোসেন, আনোয়ার হোসেন, ইবাদুর রহমান, সাব্বিরসহ প্রমুখ।

এসময় তারা বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তারাই এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতা এই কমিটিতে স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা করা হয়েছে অবিলম্বে এই কমিটি বাতিল করে আন্দোলনের শরীক সকলকে সাথে নিয়ে নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি মাসের ২৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক হাসিবুল হক সানজিদকে আহ্বায়ক এবং এএসএম মোবাশশির আলী শিহাবকে সদস্য সচিব করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এরপরই পূর্ণাঙ্গ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/