আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের নগরবাথান বাজারে মেসার্স সাদিক ট্রেডার্সের আয়োজনে SANHE MOTOR-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে হারভেস্টার মালিক ও ড্রাইভারদের সঙ্গে কোম্পানির গুণগত মান এবং ব্যবহার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, ম্যানেজার সেলস এন্ড সার্ভিস, বাংলাদেশ; মোঃ তানভির, এরিয়া সেলস ম্যানেজার; মোঃ ফরিজুল, ইনভেন্টোরি সেলস ম্যানেজার; মোঃ রাইহান, ইনভেন্টোরি সেলস ম্যানেজার এবং মেসার্স সাদিক ট্রেডার্সের ডিলার, মোঃ আলাল মিয়া।
সভায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেন এবং SANHE MOTOR-এর পণ্যের মান ও সেবাসমূহ নিয়ে মতামত প্রদান করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে একটি লটারি আয়োজন করা হয়, যেখানে পাঁচজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরুস্কার শেষে সর্বপ্রথম Sanhi motor থেকে পার্টস ক্রয় করার জন্য টাকা জমা দেন গ্রাহক, মোঃ মিলন মিয়া। গ্রাহকেরা সবাই খুশি হয়ে আশ্বাস দিয়েছেন, এই Sanhi motor এর পন্য আশা করছি অনেক ভালো হবে।
এই মতবিনিময় সভার মাধ্যমে SANHE MOTOR তাদের গ্রাহকদের সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
https://slotbet.online/