• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সময়ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: মজিবুর রহমান

শামীম হোসাইন, পিরোজপুর জেলা প্রতিনিধি / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার।

 

পিরোজপুরে বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার।

 

তিনি বলেছেন, ‘সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এ সরকার দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’

 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান এসব কথা বলেন।

 

অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার আরও বলেন, ‘জনগণ আর দিনের ভোট রাতে দিতে চায় না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল।’

 

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব গাজি ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।

 

সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা: রফিকুল করিম লাবু, সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/