(দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বিরলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের আয়োজনে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।
অত্র ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে গ্রাম আদালত সম্পর্কিত বিশদ আলোচনা পেশ করেন গ্রাম আদালত প্রজেক্টের দিনাজপুর জেলা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক।
https://slotbet.online/