• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি / ২২২ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

শনিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় পঙ্গু হাসপাতাল, যশোর এর সৌজন্যে এবং হেলথ্ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

 

দিনব্যাপী ফ্রি অর্থপেডিক ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অর্থোপ্যাডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোর এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: এ এইচ এম আব্দুর রউফ এর পরিচালনায় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডা: পার্থ প্রতিম চক্রবর্তী, যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোস্তফা মুনতাসির মামুন, ডা: প্রদীপ চন্দ্র সূত্রধর, ডা: শান্তনু চক্রবর্তী, ডা: মো: মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগী দেখেন এবং চিকিৎসা সেবা পত্র দেন।

দিনব্যাপী আয়োজিত ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আগত মল্লিকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা নূরজাহান বেগম (৭১), লোহাগড়ার নাসরিন আক্তার (৩৬), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুরাদ হাসান (৪৭) বলেন, এ ধরনের আয়োজনে এলাকাবাসী উপকৃত হয়েছেন এবং আগামীতে ও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, এমন উদ্যোগ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অব্যাহত থাকবে।

এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়া লেখার পাশাপাশি যেন জন মানুষের সেবা দিতে উদ্বুদ্ধ হয় ।

 

অধ্যাপক ডা: এ এইচ এম আব্দুর রউফ বলেন, বলেন, আমার কাছে চিকিৎসা সেবা নিতে লোহাগড়ার ছুটে যায়, আমি মনে করি আমার ও লোহাগড়ার মানুষের কাছে যাওয়া প্রয়োজন, তাই আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় আমার মেডিকেল টিম সহ এসেছি এবং চিকিৎসা সেবা প্রদান করছি। আগামীতে ও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/