বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বৈঠাকাটা সমিতি,ঢাকা’র বাৎসরিক মিলনেমা-২৫। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ,জীবন সদস্য, উপদেষ্টা পরিষদ, সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও বিপুল সং্খক সুধীজন উপস্থিত ছিলেন। মিলন মেলায় সর্বসম্মতিক্রমে পিরজপুর জেলার বৈঠাকাটাকে একটি পুর্নাঙ্গ উপজেলা বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পিরোজপুর ও বরিশাল জেলার নাজিরপুর ,স্বরুপকাঠী ও বানারীপাড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত বৈঠাকাটাকে একটিকে একটি পুর্নাঙ্গ উপজেলায় উন্নীতকরণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী।সমিতির আলোচনা সভায় এ অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব ,ভৌগলিক বৈচিত্র্য এবং দূরবর্তী ইউনিয়ন সমূহের মানুষের জন্য উন্নততর সেবা প্রদানের প্রয়োজনীতা দেখা দেওয়ায় প্রস্তাবিত উপজেলাটি স্থানীয় স্থানীয় মানুষের প্রানের দাবিতে পরিনত হয়েছে।উপজেলার দাবি বাস্তবায়ন হলে এলাকার অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভুমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। বৈঠাকাটা ও পাশ্ববর্তী অঞ্চলের ভাসমান সবজী চাষ আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে স্বীকৃত। উপজেলা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত বৈঠাকাটা উপজেলা বাস্তবায়নে করনীয় বিষয়ে একটি রূপরেখা তুলে ধরেন দৈনিক ইত্তেফাক , পিরোজপুর জেলা বুরো প্রধান সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সমিতির সভাপতি মো: নিজামূল কবীর ও প্রধান উপদেষ্টা এবিএম আনিসুজ্জামান। বক্তাগন উপজেলা বাস্তবায়নে বৈঠাকাটার সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
https://slotbet.online/