বিরলে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দাউদপুর ফুটবল একাডেমি, নবাবগঞ্জ ও জগতপুর স্বপ্নছায়া যুবসংঘ, বিরল অংশগ্রহণ করে।
শুক্রবার বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরল উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওঃ মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারী মোঃ আজমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাওঃ মোঃ নাজমুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আতিউর রহমান, প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মিজানুর রহমান, শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, বিরল ফুটবল একাডেমির সভাপতি সফিকুল ইসলাম আলম, জুলাই গণঅভ্যূত্থানে আহত রবিউল ইসলাম, সাবেক খেলোয়াড় আজগর আলী, আব্দুল আলীমসহ জুলাই গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যবর্গ। খেলায় দাউদপুর ফুটবল একাডেমি, নবাবগঞ্জকে ০-২ গোলের ব্যবধানে
জগতপুর স্বপ্নছায়া যুবসংঘ, বিরল পরাজিত করে জজজয়ী হয়।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নিয়ম মেনে দুই দলের খেলোয়াড়বৃন্দ মাঠে প্রবেশ করে এবং থিম সং পরিবেশনের মধ্য দিয়ে অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে উদ্বোধনী বক্তব্য প্রদানের পর আনুষ্ঠানিকভাবে মাঠে বল গড়িয়ে এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ সোহেল রানা, সহকারী রেফারী মোঃ আহসান আলী আপেল ও মোঃ আবু বক্কর সিদ্দিক। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ লতিফুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক হায়দার। ধারাভাষ্য বর্ণনা করেন ধারাভাষ্যকার মোঃ রাজু।
https://slotbet.online/