গত বৃহস্পতিবার বিকালে শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ।
সম্মেলনের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইন্জিঃ কাজী আবিদ হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের এমসি সদস্য ও সভাপতি আমিনুর রহমান, যশোর জোন পরিচালক মোঃ আব্দুল মতিন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি কামালুজ্জামান, ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিক রনক, ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতির নির্বাচনে জিয়াউল ইসলাম খান আবারও সভাপতি নির্বাচিত হন, এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সবুর নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল ইকবাল সাবু, সহ-সভাপতি হিসেবে ইমতিয়াজ উদ্দিন ও হাদী মুহাম্মদ নির্বাচিত হন।
কাউন্সিলে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন ওয়াসিম, মোতাহার হোসেন, লুৎফর রহমান, বিলাল হোসেন, মাসুদুজ্জামান, মনিরুল ইসলাম, হাসানুজ্জামান, সাইফুর রহমান, মনসুর আহমেদ, মাহবুবুর রহমান সোহান, আলমগীর হুসাইন সহ আরও অনেকেই।
উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ ইন্ডাস্ট্রিয়ালিষ্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ঝিনাইদহ জেলা জামাতের আমীর অধ্যাপক আলী আজম। সহকারী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন অধ্যাপক আব্দুল আওয়াল এবং উপদেষ্টা হিসেবে কাজ করবেন আব্দুর রহমান সালাফী, শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম সহ আরও অনেকে।
অনুষ্ঠানটির পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সবুর।
https://slotbet.online/