• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুরে ‘জয় বাংলা’স্লোগানে মুখুরিত আদালত চত্বর

নাজিম উদ্দিন রানা / ১৫৫ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এসময় পরান চৌধুরী নামে এক যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে প্রতিবাদকারীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।শুনানি শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েক নেতাকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়া হচ্ছিল।

আটক যুবলীগ কর্মী পরান পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উল্যার ছেলে।পরান গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী ছিলো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের জামিন শুনানির তারিখ ছিল রোববার।এ মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে উঠাচ্ছিল পুলিশ গাড়িতে উঠার সময় জয় বাংলা স্লোগান দিতে দেখা যাচ্ছে শাহিন আলমকে। এসময় জয় ‘বাংলা স্লোগান’দেয় পরান। এতে আদালতে প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এসময় বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেই প্রতিহত করাসহ পুলিশে সোপর্দের আহ্বান জানান প্রতিবাদ কারিরা। এসময় উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, মহসিন কবির মুরাদ মাহীর আসহাব প্রমুখ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে পরান নামে একজনকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/