• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখার বাঁধ পরিদর্শন করেন জামায়াত ইসলামের আমীরে ড. শফিকুর রহমান

মহিউদ্দিন মহি খন্দকার / ২৩১ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার (ফেনী):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, “সুষ্ঠ নির্বাচনের জন্য সুষ্ঠ পরিবেশ তৈরী হতে হবে। নুন্যতম সংস্কারগুলো না হলে নির্বাচনের পরিবেশ তৈরী হবেনা। এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে”।

সোমবার (০৩ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন এর নিজ কালিকাপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ মুহুরী নদী ও বল্লামুখার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

অতীতে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেড়িবাঁধ বারবার ভাঙ্গার কারণ হচ্ছে এসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে বাঁধ নির্মাণে প্রতি বছর কেন বাজেট দিতে হয়। বাঁধ নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন। বন্যাকে লংকাকান্ড হিসেবে আখ্যায়িক করে তিনি বলেন, হঠাৎ লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ ও অসহায় হয়ে গেছে। তিনি বলেন, বল্লামুখার বাঁধে দুই দেশের সীমান্ত রয়েছে। ভাঙ্গন কবলিত অংশটি ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে।তাদের এ ভাঙ্গনের কারণে আমাদের দেশ ক্ষতির সম্মুখিন হয়েছে। এজন্য ভারতের সাথে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। গ্রামকে দেশের হৃদপিন্ড উল্লেখ করে তিনি বলেন, গ্রাম থাকলে দেশ বাঁচবে।ফেনীবাসীর যৌক্তিক দাবিকে আমরা পুর্ণ সমর্থন করি।

তিনি বলেন, প্রত্যেক সচেতন মানুষকে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। দেশের পরিবর্তনে শহীদদের মতো প্রবাসীদের কাছেও আমরা ঋনী।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা মহানগর উত্তর এর সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক ফেনী জেলা জামায়াত এর আমীর মুফতি আব্দুল হান্নান,সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,একেম সামসুদ্দিন প্রমুখ ।

পরে তিনি পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় বক্তব্যে তিনি আরও বলেন সবাই ভালো আছেন। আল্লাহ পাক সবাই কে ভালো রাখুক। ৫ আগষ্টের পর বাংলাদেশ এর উপর ভারত যে দূর্ভোগ চাপিয়ে দিয়েছিল তার কারণ পরশুরাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর একেবারে ভেসে গিয়েছিল। ছিলো না সাধারণ মানুষের শান্তি, চলেছিল অনেক কষ্ট। তখন আসতে চাইছি কিন্তু যান বাহনের পর্যাপ্ত না থাকার কারণে আসতে পারি নাই। কিন্তু আজকে আসলাম। পরবর্তীতে কিভাবে স্থায়ী ভাবে ফেনী বাসীকে শান্তি রাখা যায়, বেড়িবাঁধ স্থায়ী মেরামত করা যায় এব্যাপারে সরকারের সাথে আলোচনা করব। আমি শুধু আপনাদেরকে বলব।দেশকে ভালো রাখতে হলে ভালো জায়গা নিতে হলে দূর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ দরকার। যেখানে কোন দূর্নীতি ও দুঃশাসন থাকবে না।একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা থাকলে সব সম্ভব। বাংলাদেশ জামায়াতী ইসলামি সেই কোরআনের শাসন এর লক্ষে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের ভালোবাসা দোয়া ও সমর্থন চাই। এই দেশে কোরআনের আইন কায়েম হলে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে কাজ করা যাবে। কোনো বৈষম্য থাকবে না।সবাই সুবিচার পাবে এদেশের মানুষ নিরাপদে বসবাস করবে। এদেশের মানুষের না আছে সম্মান, না আছে নিরাপত্তা। আমরা কোরআনে রাষ্ট্র গঠন করতে পারলে কোরআনের আইনে ভিত্তি তে কাজ করব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/