• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঘরে ঢুকে বন্যহাতির আক্রমণ, ঘুমন্ত শ্রমিক নিহত

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। খাবারের খোঁজে ঘরে ঢুকে ঘুমন্ত ওই শ্রমিকের ওপর হামলা চালায় হাতির দল।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে লামার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। সে লামার সরইয়ের ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেয়াতে প্রতিনিয়ত বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে। আজ শনিবার ভোর ৪টার দিকেও গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি খাবারের খোজে ইছহাক মেম্বার পাড়ায় চলে আসে। পরে ধান-চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা অবস্থায় মো: কালু ওপর আক্রমণ চালায় হাতির দল।

আক্রমণে গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে বলেও জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাৎ হোসেন বলেন, হাতির আক্রমণে নিহতের লাশ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/