• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার / ১৬৪ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

 

 

“জ্ঞান-বিজ্ঞান করবো জয়, সেরা হবো বিশ্বময়”

বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্বাবধানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২ দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারী বুধবার বন্দর উপজেলা মিলনায়তনে বেলা ১০ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ’র সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবিত বিষয় বস্তুর উপর বক্তব্য শুনেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, বেশ কিছু স্কুলের শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন। এদিকে স্কুলের পক্ষ থেকে এ মেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসাহ লক্ষ করা গিয়েছে। সবাই নিজ নিজ প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। গত বছরের মতো এবারও প্রথম পুরস্কারটি জিতে নিতে তারা তাদের সেরা উদ্ভাবন নিয়ে বদ্ধ পরিকর। শিক্ষকগণ তাদের কর্মকান্ডে আন্তরিকভাবে সহায়তা করছেন।

পরে আলোচনা সভায় বিজ্ঞান বিষয়ে শিক্ষনীয় বক্তব্য প্রদান করেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান, প্রানী সম্পদ অফিসার ডা. সরকার আশ্রাফুল ইসলাম, শিক্ষক শেখ মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/