• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে জামায়াতের গাড়ীবহরের শোভাযাত্রা

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১১২ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডাঃ শফিকুর রহমান এর দিনাজপুরে আগমন উপলক্ষে বিরলে বিশাল গাড়ীবহরের শোভাযাত্রা বের হয়েছে।

 

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শোভাযাত্রাটি বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ নাজমুল ইসলাম, জেলা রুকন মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য, ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় দিনাজপুর গোর-এ-শহীদ (বড় মাঠ)-এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/