• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঢাবি লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা দেয়া হয়েছে।

সোমবার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন। ইনস্টিটিউটের অ্যালামনাইদের অর্থায়নে এই শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা দেয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যালামনাইদের পক্ষে তারিকুল ইসলাম খান বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিভিন্ন প্রতিকূলতার সত্ত্বেও আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। এ ধরনের বৃত্তি এবং সম্মাননা গবেষকদের মেধা ও মননের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করে।

তিনি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে দেশের চামড়া শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/