• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

আগামী জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন, আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বলেন তারা।

আজ বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বাংলাদেশ নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির এ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইয়াছিন মোল্যা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলাল প্রমুখ।

এ সময় বক্তারা সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। বক্তারা বলেন, প্রত্যেকে যেন প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আর এবারের হালনাগাদ কার্যক্রম যাতে ত্রুটিমুক্ত হয় এবং এসব তথ্য দিয়েই স্মার্টকার্ড বিতরণ করা হবে।

এছাড়া এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ০১-০১-২০০৮ তারিখ বা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের অন্তর্ভুক্ত করা হবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/