• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রী-বার্ষিক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ১৬৬ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

 

 

প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ব্যানারে নিজের ইচ্ছে মতো ‘বাঘ মার্কা’ প্রতীক নিয়ে প্রচারের অভিযোগ মোঃ আব্বাস আলীর বিরুদ্ধে। আসন্ন ৫ ফেব্রুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর তিনটি থানায় মোটর শ্রমিক ইউনিয়নের ত্রী-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারী,কিন্তু প্রতীক বরাদ্দের পূর্বেই নিজের পছন্দ মতো প্রতীক ‘ বাঘ মার্কা’ ব্যাবহার করে পোস্টার ব্যানার ছাপিয়ে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন মোঃ আব্বাস আলী। নিজেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবি করে প্রতীক বরাদ্দের আগেই ‘বাঘ মার্কায়’ ভোট চাচ্ছেন ও বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার লাগাচ্ছেন। সরেজমিনে ব‌্যানার,পোস্টার মারা দেখা যায় এলাঙ্গী বাসস্ট‌্যান্ড কোটচাদপুর রোডসহ বিভিন্ন স্থানে এছাড়াও অনলাইনেও প্রচার করতে দেখা যায়। তার এই স্বেচ্ছাচারিতায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অন্যান্য প্রার্থীদের মধ্যে।

 

নির্বাচনী প্রতীক বরাদ্দের পূর্বেই কোনো প্রার্থী ইচ্ছে মতো প্রতীক নিয়ে পোস্টার ব্যানার ছাপিয়ে প্রচার করতে পারবেন কিনা? এই বিষয়ে কথা হয় উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত কমিশনার আজাদ রহমানের সাথে, তিনি জানান, এটা ঠিক না, আমাদের কাছেও আব্বাসের বিরুদ্ধে অভিযোগ এসেছে তবে তাকে এই বিষয়ে শতর্ক করা হয়েছে,তিনি কোনো ভাবেই প্রতীক বরাদ্দের পূর্বে নিজের ইচ্ছে মতো প্রতীক নিয়ে অনলাইন বা পোস্টার ব্যানারের মাধ্যমে প্রচার করতে পারেন না, এটা করার কোনো সুযোগ নেই,বিষয়টি আমরা দেখছি।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ পাবার পূর্বেই ‘বাঘ মার্কা’ নিয়ে প্রচার শুরু করার বিষয়ে কথা হয় মেঃ আব্বাস আলীর সাথে, তিনি সাংবাদিকদের জানান,আমি পূর্বেও চারবার নির্বাচন করেছি, তখন আমার প্রতীক ছিলো ‘বাঘ মার্কা: তাই হয়ত আমার সমর্থকরা বাঘ মার্কা দিয়ে প্রচার করছে তাছাড়া আমি জানিও না কোথায় কারা পোস্টার ব্যানার মেরেছে,এই বিষয়ে আমি অবগত নই।

 

স্থানীয় শ্রমিকদের দাবি আসন্ন ৫ ফেব্রুয়ারী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরেপক্ষ একটি নির্বাচন। এই নির্বাচনে যেনো কোনো প্রার্থী পেশি শক্তি বা অন্য কোনো অপকৌশলের আশ্রয় না নিতে পারেন সেই দিকে খেয়াল রাখবে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/