• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরাঙ্গীরচরে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ: সার্বিক সহযোগিতায় ডিএমপির লালবাগ বিভাগ

আরিফুজ্জামান (সাগর) / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

 

রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ ও সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর লালবাগ বিভাগ।

 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসকল পলিথিন কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

 

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানা মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলো। কামরাঙ্গীরচরের এসকল অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের ততত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি ও মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়। এ সময় ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

 

ডিএমপির লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার এর তত্বাবধানে ভ্রাম্যমান আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্রিফিং প্রদান করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালবাগ বিভাগের লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/