• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

মো. শামীম হোসাইন, সংবাদদাতা পিরোজপুর জেলা / ১৫৩ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় এক হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব মো. নাদিম শেখ।

 

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতারা অসহায় শীতার্ত মানুষের কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকত পিরোজপুরেও অসহায় শীতার্তদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/