জীবন শুরু জন্ম থেকেই
শিশু জীবন আদরেই কাটে
কৈশোর ও তরুণ খেলাধুলায়,
আর ছাত্র জীবনে কাটে পাঠশালায়।
শিশু জীবনের কথা মনে থাকে না,
তরুণের ও ছাত্র জীবনের খেলার
স্মৃতিগুলো রয়ে যায়, সারা জীবনের পাতায়।
যুবক হলেই কর্মজীবনের চিন্তায়
ঘর থেকে বাহির হয়ে কর্ম খুঁজে বেড়ায়।
ছাত্র জীবন কর্মজীবন সব মিলিয়ে
অনেক ঘটনা স্মৃতি হয়ে,
রয়ে যায় ডায়রির পাতায়।
আমাদের জীবন জীবিকায়
কে নেয়, কার খবর?
তারপরও চলে জীবন ধারাবাহিকতায়,
শৈশব যৌবন কর্মজীবনের স্মৃতিগুলো
নিয়ে অবসরে যায়, জীবনের বিদায়ের বেলায়
জীবনের সব স্মৃতিগুলো একে একে মনে পড়ে যায়।
কখনো কাঁদায় কখনো হাসায়
আনন্দের সময় কেটে যায়।
এইভাবে জীবন জীবিকার স্মৃতিকথা রেখে,
পৃথিবী থেকে বিদায় নিয়ে একদিন চলে যায়।
https://slotbet.online/