• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পূর্ণ উৎপাদনে ফিরলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এক সপ্তাহ আগে প্রথম ইউনিট উৎপাদনে ফিরে। এখন এই বিদ্যুৎ কেন্দ্রটি তাদের সক্ষমতার পূর্ণ উৎপাদনে গেল।

বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

এর আগে রক্ষণাবেক্ষণের কাজ শেষে সোমবার রাত সাড়ে ৯টায় এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ ডিসেম্বর তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরে। সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। গত ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/