• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়-চুয়াডাঙ্গা

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : টানা তিনদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলাগুলোতে। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষ। গত সাতদিন ধরে জেলায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতে কাহিল গাইবান্ধার সাত উপজেলার গ্রাম ও শহরের দরিদ্র খেটে খাওয়া মানুষ। বিশেষ করে যারা অন্যের বাড়িতে কাজ করে ও রিক্সা এবং অটোরিক্সা চালায় এরকম মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে।

মেহেরপুরে ক্রমশ শীত আসতে শুরু করেছে। তাপমাত্রাও কমছে। সাথে রয়েছে উত্তরের হালকা হিমেল হাওয়া। রাত থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা কুয়াশাছন্ন থাকছে আকাশ। গেল দুই দিন ধরে তাপমাত্রার এই অবস্থা। তবে বেলা বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে শীত।

রংপুরে প্রচণ্ড শীত অব্যাহত রয়েছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে ঘনকুয়াশার কারণে কাছের জিনিষকেও দেখা যায়না।

দিনের বেলাতেও কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/