• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরই লালমনিরহাটে পদত্যাগের হিড়িক পড়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটির তালিকা শনিবার বিকেলে প্রকাশ হলে রাতেই সেই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন অনেকে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে দাবি তুলেছেন এই কমিটিতে ছাত্রলীগের কর্মীরা রয়েছেন।

যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে আছেন, যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, তানভীরুল ইসলাম, সায়েম আদনান অরকু, জোনায়েদ হোসেন আবির, আব্দুল্লাহ আল নোমান, মাহমুদুল হাসান আবির, হাসান আল মোহসিন, রবিউল ইসলাম রানা, রুবায়েদ খন্দকার প্রান্ত। তাদের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে পদত্যাগের সংখ্যা প্রায় ১৮/২০ জন।

গত ২৪ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ১১০ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে শামস্ বিন শাহারিয়ার নাঈমকে আহ্বায়ক, হামিদুর রহমানকে সদস্য সচিব ও সবুজ মিয়াকে মুখ্য সংগঠক করা হয়।

শনিবার বিকেলে জেলা কমিটির তালিকা প্রকাশ হলে রাতেই অনেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও লাইভে বক্তব্য রাখেন।

পদত্যাগকারীদের অনেকেই দাবি করেছেন, যারা আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি তাদেরকে তদবিরের মাধ্যমে নেতা বানানো হয়েছে। অপর দিকে অনেকেই আন্দোলনের শুরু থেকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও কোনো সম্মানজনক পদ দেওয়া হয়নি। বৈষম্যবিরোধী কমিটিতেও বৈষম্যের শিকার হয়েছেন অনেকে। তাই তারা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন।

সদ্য ঘোষিত লালমনিরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করা কামরুজ্জামান সুমন বলেছেন, যে কমিটিতে ত্যাগীদের নাম নেই। সেই কমিটিতে নিজের নাম দেখতে চাই না। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এক যুগ্ম সদস্য সচিব তানভীরুল ইসলাম বলেন, অগণিত সহযোদ্ধাদের কমিটিতে জায়গা দেওয়া হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে। সে কমিটিতে থাকতে চাই না। তাই পদত্যাগ করেছি। স্বদেশ প্রেমে পদ পদবির প্রয়োজন হয় না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ পদ সংখ্যা কম এবং তা সবাইকে দেওয়া সম্ভব না। কেন্দ্রীয় কমিটি সমাবেশ করে গেছেন। তারা যাকে যেখানে উপযুক্ত মনে করেছেন। তাকে সেই পদ দিয়েছেন। আমরা কোনো তালিকা কেন্দ্রে পাঠাইনি। লিখিত কোনো পদত্যাগপত্র না দিলেও নিজ নিজ ফেসবুকে প্রায় ১৭/১৮ জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জেনেছি। বিষয়টি কেন্দ্রকে অবগত করা হয়েছে। ১১০ জনের কমিটিতে ১৭/১৮ জনের অনুপস্থিতিতে তেমন কোনো সমস্যাও হবে না। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/