• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ শুটিংয়ে স্বর্ণজয়ী তারকা সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। সোমবার বিকেলে চট্টগ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাদিয়ার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শুটিং ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা।

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক।

২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া।

কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।

ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করা যায়নি। তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা চট্টগ্রামে শুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/