• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

রটারডাম চলচ্চিত্র উৎসবের ৫৪তম আসরে ‘কাজলরেখা’

Reporter Name / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলারদূত বিনোদন ডেস্ক : নেদারল্যান্ডসের রটারডাম চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘কাজলরেখা’। উৎসবের ৫৪তম আসরে ‘লাইমলাইট বিভাগে’ প্রদর্শিত হবে সিনেমাটি।

সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, রটারডাম ফিল্ম ফেস্টিভাল সবসময় এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়। চারশ বছরের পুরনো মৈমনসিংহ গীতিকার রূপকথাকে কীভাবে সিনেমা আকারে স্ক্রিনে তুলে ধরলাম সেটাই তাদের আগ্রহী করে তুলেছে।

আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে জানিয়ে তিনি বলেন, সিনেমাটি নিয়ে আমরা সেখানে যাচ্ছি, এটা অন্যরকম আনন্দের এবং আমি সম্মানিত অনুভব করছি।

‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হয়েছে এই সিনেমা দিয়ে। সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে কাজ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও অভিনয় করেছেন খাইরুল বাশার, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন, সাদিয়া আয়মানসহ অনেকে।

সিনেমার গল্পে দেখা গেছে, শুক পাখির কথায় কিশোরী কাজলরেখাকে বনবাসে পাঠিয়ে দেয় তার জন্মদাতা পিতা। সেখানেই শুরু হয় তার দুর্ভাগ্যের যাত্রা। একদিন বনে গিয়ে সুচরাজার জীবন বাঁচায় কাজলরেখা। তাকে বিয়ে করতে চায় সুচরাজা। কিন্তু নিজের পরিচয় গোপন করে সুচরাজাকে বিয়ে করে কঙ্কণ দাসী।

সিনেমার ‘হলুদ রে তুই’, ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’, ‘বাপ মোরে কই লইয়া যাও গো’ সহ বেশকিছু গান দর্শকপ্রিয় হয়েছে। সিনেমার সুর ও সংগীত গবেষণা করেছেন কফিল আহমেদ ও ইমন চৌধুরী। ‘কাজলরেখা’ সিনেমার শুটিং হয়েছে নেত্রকোণার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/