• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নওগাঁয় ৫ হাজার ৩৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : জেলায় চলতি রবি ২০২৪-২৫ মৌসুমে ৫ হাজার ৩শ ৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬৮ হাজার ৮২ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলার ৬০০ জন প্রান্তিক চাষীকে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।

নওগাঁ জেলায় উপজেলা ভিত্তিক পেঁয়াজ চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩৭০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৭০০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৯৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৮৫ হেক্টর,ধামইরহাট উপজেলায় ৪৮৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৬৯০ হেক্টর, পোরশা উপজেলায় ৮৪০ হেক্টর, মান্দা উপজেলায় ৮১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২৮০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন সরকারি প্রণোদনার আওতায় ৬০০জন পেঁয়াজ চাষীর প্রত্যেককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রণোদনা হিসেবে প্রত্যেক চাষী ২৭০০ টাকা মূল্যের ১ কেজি বীজ এবং ১৯০ টাকা মূল্যের ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন যার মোট আর্থিক মূল্য ২৮৯০ টাকা। সেই হিসেবে জেলায় ৬০০ জন পেঁয়াজ চাষীকে সরকারী প্রণোদনা প্রদানের মোট আর্থিক মূল্য ১৭ লক্ষ ৩৪ হাজার টাকা।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/