• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

দিনাজপুরে ভূমিহীন নারীদের জমি বরাদ্দ ও ঋণ সুবিধা চালু

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : জেলার ভূমিহীন নারীদের স্বাবলম্বী হতে জমি বরাদ্দ ও ঋণ সুবিধা চালু করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত জেলা জন-নারী ঐক্য পরিষদ এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ৫২ জন ভূমিহীন নারীর মধ্যে বরাদ্দকৃত জমির দলিল হস্তান্তর করা হয়েছে। তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদানে গাভী ও হাঁস মুরগি পালনে স্বাবলম্বী করার ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

এসব ভূমিহীন নারীদের স্বাবলম্বী করতে সার্বিক পর্যবেক্ষণ করবেন ওই দুটি সংগঠন। জেলার শিশু একাডেমি মিলনায়তনে জেলার ৯টি উপজেলার জন-নারী ঐক্য পরিষদের সদস্যদের অংশ গ্রহণে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জন সমাবেশ প্রধান অতিথির ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর-এ-আলম।

তিনি বলেছেন, জন প্রতিনিধিদের মাধ্যমে ভূমিহীন নারীদের খাস জমি বরাদ্দ দেয়া হচ্ছে। নারী ভূমিহীনদের জন্য প্রতি সপ্তাহের বুধবার ইউএনও অফিসে গণ শুনানী কার্যক্রম চালু রয়েছে।

সেখানে খাস জমি প্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা নারীরা তুলে ধরতে পারবেন। শর্ত সাপেক্ষে আমাদের বিভিন্ন দপ্তর স্বল্প সুদে নারীদের স্বাবলম্বি ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীদের ঋণ প্রদান করা হচ্ছে।

জেলা জন-নারী ঐক্য পরিষদের সভা প্রধান সাবিত্রি রায় এর সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মইনুল হক।

বক্তব্য রাখেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান জাহিদ। মূল ধারণাপত্র পাঠ করেন জন-নারী ঐক্য পরিষদ এর যুবনেত্রী রুনা মুর্মু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জন-নারী ঐক্য পরিষদের সাহানা বেগম, নারী সংবাদকর্মী তনুজা শারমিন তনু, জনসংগঠনের সভানেত্রী সাবিনা বেগম, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ সভাপ্রধান মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জন-নারী ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মোকলেসুনা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/