• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

ঝালকাঠিতে শাহজাহান ওমরের উপর হামলা, গাড়ি ভাঙচুর

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 

 

ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন শাহজাহান ওমর ও তাঁর গাড়িচালক।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজাপুর উপজেলার রাজাপুর -ঝালকাঠি সড়কের উত্তর পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপনসহ একাধিক অনুসারী জানান, ৫ আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তাঁর গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন। এ সময় তাঁর গাড়ির চালকসহ কয়েকজন আহত হয়। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় আসেন।

 

হামলার পর সাবেক এমপি শাহজাহান ওমরকে হেফাজতে নেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শাহজাহান ওমরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাঁকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সেই বিক্ষোভ মিছিল করেছে।

 

 

উল্লেখ্য, গত দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।শাহজাহান ওমর এই আসনের নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/