• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন  / ১২৩ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

 

 

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বদর উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গ্রেপ্তার বদর উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এতে অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/